ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

আলোচনা করে চাকরি ফিরিয়ে দেয়া হবে, চাকুরীচ্যুতদের প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন– যাদের চাকুরীচ্যুত করা হয়েছে, তদন্ত করে আলোচনা করে তাদের চাকরি ফিরিয়ে দেয়া হবে। তাদের প্রতি অন্যায় হবে না।

আজ সোমবার (১২ আগস্ট) চাকরি ফেরানোর দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করেন পুলিশের সাবেক সদস্যরা। তাদের বিষয়টি ক্ষতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি।

চাকরি হারানো পুলিশ সদস্যের উদ্দেশে রাতে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি রাজনীতি করি না। আমার নিয়ত ঠিক আছে। যারা যারা অন্যায় করেছে, তাদের অন্যায়ের বিচার হবে।

ব্রিগেডিয়ার সাখাওয়াত বলেন, পুলিশ থানায় এসেছে। সবকিছু স্বাভাবিক হচ্ছে। পুলিশ ইন ডিউটি, পুলিশ ইন স্ট্রিট। তাদের ওপর হামলা হলে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

আন্দোলনকারীদের কাছে সময় চেয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের একটু সময় দেন। আপনাদের প্রত্যেকটা কেস আমি দেখব। আপনাদের প্রতি যদি কেউ বিশাল অন্যায় করে থাকে, সেটা আমরা আবার দেখব। আমরা আবার রিভিউ করব।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print