ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

দেশ পরিচালনায় যারা আসবেন তারা যেন আগের মতো জালিম না হয়ঃ জামায়াতের আমির

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

দেশে বর্তমানে যে পরিবর্তন এসেছে তা প্রত্যেক নাগরিকের জীবনে স্বস্তি এনে দিয়েছে। পরবর্তীতে দেশ পরিচালনায় যারা দায়িত্বে আসবেন তারা যেন আগের মতো জালিম না হয়। সবাইকে অতীত থেকে শিক্ষা নিতে হবে।

সোমবার (১৯ আগস্ট) সকালে পঙ্গু হাসপাতালে কোটা বিরোধী আন্দোলনে আহতদের খোঁজ খবর ও আর্থিক অনুদান প্রদান শেষে জামায়াতের আমির ডা.শফিকুর রহমান এসব কথা বলেন।

তিনি আরও বলেন, পরবর্তীতে যে আসবে যে যেন জালিমদের পথ অনুসরণ না করে। একই গর্তে বারবার যাতে পা না পড়ে। মানুষের সাথে জুলুম করলে কি পরিণত হয় তা আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতকে অতীত থেকে শিক্ষা নিতে হবে।

জামায়াতের আমির বলেন, বুলেটের আঘাতে যারা চলে গেলেন, আমরা তাদের শ্রদ্ধাভরে স্মরণ করছি। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাদের নাজাতের সুযোগ দিয়েছেন।

এসময়, যারা আন্দোলনে আহত হয়েছেন তাদের সহায়তায় সমাজের সবাইকে এগিয়ে আসার আহবান জানান জামায়াতের আমির।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print