ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সাবেক ভূমিমন্ত্রীর ছেলে শরীফ তমাল গ্রেফতার

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে শিরহান শরীফ তমালকে পাবনার ঈশ্বরদী উপজেলা থেকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকালে র‍্যাব-১২ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

র‍্যাব জানায়, গ্রেফতারকালে তমালের কাছে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, ১০ পিস ইয়াবা পাওয়া গেছে।

এ সময় তার ব্যবহৃত প্রাইভেটকারও জব্দ করা হয়।

তমাল ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি ছিলেন। ২০১৭ সালের নভেম্বরে সাংবাদিক মারধরের ঘটনায় কারাগারে যাওয়ার পর ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার’ অভিযোগে তাকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়।

সম্প্রতি কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের মামলার আসামি তিনি।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তমাল আত্মগোপনে ছিলেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print