ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চীফ প্রসিকিউটর পদে নিয়োগ পেলেন তাজুল ইসলাম

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

আন্তজার্তিক অপরাধ ট্রাইবুনালে মামলা পরিচালনার জন্য একজন চীফ প্রসিকিউটর ও চারজন প্রসিকিউটর নিয়োগ দিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। গত বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

এদের মধ্যে সুপ্রীম কোর্টের আইনজীবী মোহাম্মদ তাজুল ইসলামকে চীফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তিনি অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা পাবেন।

প্রসিকিউটর পদে নিয়োগ পাওয়ারা হলেন, আইনজীবী মো. মিজানুল ইসলাম, গাজী মোনাওয়ার হুসাইন তামিম, বি এম সুলতান মাহমুদ ও আব্দুল্লাহ আল নোমান।

এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, এর আগে আমার বাংলাদেশ (এবি) পার্টি থেকে পদত্যাগ করেন মোহাম্মদ তাজুল ইসলাম।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print