ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

দ্রুতই নির্বাচন কমিশন পুনর্গঠনে সার্চ কমিটি হবেঃ মাহফুজ আলম

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনের জন্য দ্রুতই সার্চ কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। তিনি বলেন, কারা নির্বাচন কমিশনার হবে তা সার্চ কমিটি ঠিক করবে। এরপর ইসি পরবর্তী সংস্কারগুলো করবে।

শনিবার (১৯ অক্টোবর) রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার সংলাপ বিষয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

মাহফুজ আলম বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে নির্বাচন ও সংস্কার নিয়েই বেশি কথা হয়েছে। তাদের সাথে আলোচনার প্রেক্ষিতেই আওয়ামী লীগ ও তাদের শরিকদের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। এই সরকার এককভাবে কোনো সিদ্ধান্ত নেবে না।

তিনি আরও বলেন, দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচন কমিশন সংস্কার সমানতালে চলবে। গত তিনটি সংসদ অবৈধ করা নিয়ে দলগুলোর সাথে আলোচনা হয়েছে। পাশাপাশি আওয়ামী লীগকে যারা শক্তিশালী করেছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া যায় সে বিষয়ে আলাপ হয়েছে বলেও জানান তিনি।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print