ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

রাজনৈতিক পট পরিবর্তনের সেই ২৮ অক্টোবর আজ

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

২০০৬ এর ২৮ অক্টোবর কিংবা ২০২৩, বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে উল্লেখযোগ্য দিন।২০০৬ সালের ২৮ অক্টোবর ছিল বিএনপির নেতৃত্বে চারদলীয় জোট সরকারের শেষ দিন। সদ্য অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি কে এম হাসান যেন তত্ত্বাবধায়ক সরকার প্রধানের দায়িত্ব নিতে না পারেন সেজন্য আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দলীয় জোট তখন তুমুল আন্দোলন করছে।

এমন প্রেক্ষাপটে সে বছর ২৮শে অক্টোবর ঢাকার পল্টন-বায়তুল মোকাররম এলাকায় জামায়াতে ইসলামী এবং আওয়ামী লীগের কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এই আন্দোলন আওয়ামী লীগের লগি-বৈঠা আন্দোলন নামেই পরিচিত। সেদিন ঢাকার রাস্তায় প্রকাশ্যে অস্ত্র তুলে গুলি এবং মানুষ পিটিয়ে মারার ঘটনা গভীর আলোড়ন তৈরি করেছিল।

অপরদিকে, রাজনীতির হিসাব যারা কষেন তাদের কাছে ২০২৩ সালের ২৮ অক্টোবর খুবই অর্থবহ। আগের কয়েকদিনের নানা অনিশ্চয়তার পর দেশের প্রধান দুই দলসহ বিভিন্ন রাজনৈতিক দলের সমাবেশ-কর্মসূচি ঘিরে পরিস্থিতি কী দাঁড়ায়, এ নিয়ে ছিল জল্পনা। অবশেষে রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রাণহানি ও হরতাল ঘোষণার মধ্য দিয়ে শেষ হয় ২৮ অক্টোবর। পুলিশের ওপর হামলা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী-সহ গ্রেফতার হন অনেক শীর্ষ নেতা। ধারণা করা হয়, ২৮ অক্টোবরের প্রেক্ষাপটই বিএনপিকে নির্বাচনের আগে রাজপথ থেকে দূরে সরে যেতে বাধ্য করা হয়েছিল।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print