ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বিএনপির চেয়ে তরুণদের রাজনৈতিক জ্ঞান বেশিঃ ফরহাদ মজহার

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

রাষ্ট্রপতির অপসারণ ইস্যুতে বিএনপির সমালোচনা করেছেন সমাজচিন্তক ফরহাদ মজহার। তিনি অভিযোগ করেন, দলটির চেয়ে তরুণদের রাজনৈতিক জ্ঞান বেশি। শনিবার (২ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক সেমিনারে তিনি একথা বলেন।

তিনি বলেন, তরুণরা শুধুমাত্র যুক্তরাষ্ট্রের মুখাপেক্ষী না থেকে স্বৈরাচারী ব্যবস্থার পতন করেছে। দেশের তরুণরা ফিলিস্তিনের জনগণের ওপর হামলার কারণে ইসরায়েলকে উচিত শিক্ষা দেবে।

তিনি বলেন, এদেশের সাধারণ মানুষ মজলুমদের পক্ষে। যুক্তরাষ্ট্র সারা দুনিয়ায় সাম্রাজ্যবাদ কায়েম করেছে। এর বিলোপ করতে হবে বলে মন্তব্য করেন এই সমাজ চিন্তক।

সভায় বক্তারা বলেন, ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলের বর্বরতা মানবসভ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে। পরাশক্তিগুলি কথায় কথায় গণতন্ত্র ও মানবাধিকারের বুলি আওড়ালেও ইসরাইলী বর্বরতার ক্ষেত্রে নীরব বলে অভিযোগ করেন তারা।

তারা দাবি করেন, ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের সব ধরনের অমানবিক আচরণ ও বর্বরতায় সহযোগিতা করে পরাশক্তিগুলো। পাশ্চাত্যের এই দ্বিমুখী নীতি থেকে বেরিয়ে এসে ফিলিস্তিন সমস্যার স্থায়ী সমাধান করার দাবি জানান তারা।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print