ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

মালয়েশিয়ায় যৌন নিপীড়নের শিকার দুই বাংলাদেশি নারী উদ্ধার

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

মালয়েশিয়ায় যৌন নিপীড়নের শিকার দুই বাংলাদেশি নারীকে উদ্ধার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। মঙ্গলবার (১৯ নভেম্বর) এক বিবৃতিতে দেশটির অভিবাসন বিভাগ এই তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, গতকাল সোমবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে যৌন নিপীড়নের শিকার দুই বাংলাদেশি নারীকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত দুই নারীর বয়স যথাক্রমে ৩০ ও ৩৪ বছর। এ সময় ঘটনায় জড়িত থাকার সন্দেহে চারজন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে তিনজন সিন্ডিকেট সদস্য ও পরিকল্পনাকারী বলে সন্দেহ করা হচ্ছে।

দেশটির অভিবাসন বিভাগ জানায়, ভালো চাকরির প্রস্তাব দিয়ে এসব নারীদের মালয়েশিয়ায় এনে যৌনদাসী হিসেবে কাজ করতে বাধ্য করা হয়। মানব পাচার ও অভিবাসীদের চোরাচালানবিরোধী আইন (এটিআইপিএসওএম) ২০০৭ (অ্যাক্ট ৬৭০) এর অধীনে অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print