ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

মারা গেলেন ‘মুজিব’ বায়োপিকের পরিচালক শ্যাম বেনেগাল

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

মারা গেছেন প্রখ্যাত ভারতীয় সিনেমা নির্মাতা শ্যাম বেনেগাল। সোমবার (২৩ ডিসেম্বর) ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। নির্মাতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার মেয়ে পিয়া বেনেগাল।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন শ্যাম বেনেগাল। কিডনি সংক্রান্ত সমস্যাও ছিল তার। এ অবস্থায় মৃত্যু হলো তার।

ভারতীয় এই নির্মাতার পরিচালনায় ২০২৩ সালে মুক্তি পায় শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’। ভারত ও বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মাণ করেছিল সিনেমাটি।

ভারতীয় সিনেমায় অবদানের জন্য ১৯৭৬ সালে পদ্মশী এবং ১৯৯১ সালে পদ্মভূষণে ভূষিত হয়েছেন নির্মাতা শ্যাম বেনেগাল। এছাড়া তিনি ‘অঙ্কুর’ (১৯৭৩), ‘নিশান্ত’ (১৯৭৫), ‘মন্থন’ (১৯৭৬), ‘ভূমিকা’ (১৯৭৭), ‘মাম্মো’ (১৯৯৪), ‘সরদারি বেগম’ (১৯৯৬) ও ‘জুবেদা’ (২০০১) এর মতো সিনেমা পরিচালনার জন্য বিখ্যাত ছিলেন।

বিস্তারিত আসছে…

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print