ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ফের অস্ত্রোপচার নেতানিয়াহুর, পেছালো দুর্নীতি মামলার শুনানি

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

শারীরিক অসুস্থতার কারণে পেছানো হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ওঠা দুর্নীতি মামলার শুনানি। রোববার (২৯ ডিসেম্বর) অস্ত্রোপচারের মাধ্যমে তার প্রোস্টেট অপসারণ করার কথা জানিয়েছে দেশটির একাধিক সংবাদমাধ্যম।

স্থানীয় বার্তাসংস্থা জানায়, রোববার প্রোস্টেট সার্জারি হওয়ার কথা নেতানিয়াহুর। তাই পূর্বেই শুনানি পেছাতে জেরুজালেম জেলা আদালতের কাছে আবেদন করেছিলেন তিনি। শারীরিক জটিলতা বিবেচনায় নেতানিয়াহুর আবেদন মঞ্জুর করেছে আদালত। পরবর্তী সপ্তাহে নেয়া হয়েছে শুনানির তারিখ।

প্রোস্টেট টিউমারে বেশ কিছুদিন ধরে ভুগছিলেন ৭৫ বছর বয়সী নেতানিয়াহু। যেটির প্রভাবে মূত্রনালীর সংক্রমণে ভুগছিলেন। পরিস্থিতি বিবেচনায় এবার অপসারন করা হচ্ছে সেটি।

এর আগে, গত মার্চেও অস্ত্রোপচারের ছুরির নিচে বসতে হয় তাকে। সেবার তার হার্নিয়ায় অপারেশন করা হয়। ওই সময় বেশ কয়েকদিন সরকারি দায়িত্ব পালন থেকে দূরে ছিলেন তিনি।

ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক বিভিন্ন গোষ্ঠীর পক্ষ থেকে গাজায় গণহত্যা চালানোর অভিযোগে উঠেছে। অভিযোগ আমলে নিয়ে গত নভেম্বর মাসে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print