ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

পৃথক তিনটি হত্যা মামলায় ৬ দিনের রিমান্ডে আবু রেজা নদভী

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

পৃথক তিনটি মামলায় চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে ৬ দিনের রিমান্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।

আজ রোববার (২৬ জানুয়ারি) সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। একইসঙ্গে নদভীকে ভাঙচুর ও বিস্ফোরক আইনের আরেক মামলায় তাকে গ্রেপ্তার দেখান আদালত।

আদালত সূত্রে জানা যায়, নগরের চান্দগাঁও এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে গত ১৮ জুলাই গুলিতে আহত হয়ে পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র হৃদয় চন্দ্র তরুয়া। এই মামলায় নদভীর ৫ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। এছাড়াো চান্দগাঁও থানার ওয়াপদা এলাকায় মোহাম্মদ সাইমন হত্যা মামলায় নদভীর রিমান্ডের আবেদন করা হলে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ৫ আগস্ট নগরের ডবলমুরিং মনসুরাবাদ এলাকায় মো.আলম নামে এক ব্যক্তি গুলিতে নিহত হওয়ার মামলায় নদভীর ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন জানান, তিনটি হত্যা মামলায় রিমান্ড আবেদন ছিল। আদালত শুনানি শেষে দুইদিন করে মোট ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আরেক একটি মামলায় নদভীকে গ্রেপ্তার দেখান আদালত।

 

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print