ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বাংলাদেশে সহায়তা অব্যাহত রাখার আশ্বাস জাপানের

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

বাংলাদেশে বাণিজ্য ও উন্নয়ন সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন ঢাকায় জাপানের নবনিযুক্ত রাষ্ট্রদূত সাইদা শিনইচি। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারকে গুরুত্বপূর্ণ সমর্থনও জানান তিনি।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারপ্রধান অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে যান জাপানি রাষ্ট্রদূত। সেখানেই এসব প্রতিশ্রুতির কথা ব্যক্ত করেন তিনি।

জাপানি রাষ্ট্রদূত বলেন, আমরা বাংলাদেশে আমাদের ব্যবসা চালিয়ে যেতে দৃঢ়প্রতিজ্ঞ। শুধু চালিয়েই যাব না, বরং আরও সম্প্রসারণ করব। এসময় প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে বেশ কিছুক্ষণ আলোচনাও হয়।

প্রধান উপদেষ্টা জানান, জাপান বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কৌশলগত অংশীদার এবং সরকার এই সম্পর্ককে আরও এগিয়ে নিতে চায়। তিনি বলেন, আমরা জাপানের সঙ্গে আমাদের সম্পর্ক নিয়ে সত্যিই গর্বিত। এসময় জাপানি দূত বাংলাদেশে চলমান প্রকল্পগুলোতে সহযোগিতা অব্যাহত রাখারও নিশ্চয়তা দেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print