ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ছাত্র গণঅভ্যুত্থানে নিহতদের শহীদ, আহতদের যোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হবে

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে নিহতদের শহীদ এবং আহতদের যোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম। আজ সোমবার জেলা প্রশাসক সম্মেলনে এ ঘোষণা দেন উপদেষ্টা।

তিনি বলেন, প্রত্যেক শহীদ ও আহতকে সনদপত্র দেওয়া হবে। প্রতিটি জেলায় ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনা হবে।চলতি সপ্তাহেই “জুলাই অধিদপ্তর” গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। জুলাই অধিদপ্তরের আওতায় নিহত শহীদ পরিবারগুলোকে ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র অনুদান দেওয়া হবে। আহতদের জন্য তিনটি ক্যাটাগরিতে সহায়তা প্রদান করা হবে।

তিনি জানান, ক্যাটাগরি-১ এর আহতরা পাবেন ৫ লাখ টাকার অনুদান এবং মাসিক ২০ হাজার টাকা।ক্যাটাগরি-২ এর আহতরা পাবেন ৩ লাখ টাকার অনুদান এবং মাসিক ১৫ হাজার টাকা। ক্যাটাগরি-৩ এর আহতরা পুনর্বাসনে সহযোগিতা পাবেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print