ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ছিনতাইয়ের বিরুদ্ধে সকলকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান ডিএমপি কমিশনারের

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

ঢাকা শহরে চলমান ছিনতাইয়ের দৌরাত্ম দমনে যৌথবাহিনীর অভিযান চলমান রয়েছে জানিয়ে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী নগরবাসীকে সম্মিলিতভাবে ছিনতাইকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মহানগর এলাকায় জননিরাপত্তা জোরদারে চলমান বিশেষ কার্যক্রম পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

তবে ছিনতাইকারী সন্দেহে ঢাকাবাসীকে আইন হাতে তুলে নিতেও নিষেধ করেছেন তিনি। প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি অপরাধীদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়ার আহ্বান জানান তিনি।

সাজ্জাত আলী বলেন, শহরে অপরাধ দমন করার উদ্দেশে আজকেও বিভিন্নস্থানে ব্লক রেড করা হয়েছে। শহরের ৬৫টি জায়গায় চেকপোস্ট বসানো হয়েছে। এছাড়া ঢাকা উদ্দ্যান থেকে সন্ত্রাসী টোংগা বাবুকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, সব অলিগলিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দেয়া সম্ভব না। শুধুমাত্র ঢাকা উদ্যানের সব অলিগলিতেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দেয়া সম্ভব নয় জানিয়ে তিনি বলেন, মনিটরিং সিস্টেম ও প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে আমরা অপরাধ দমনের চেষ্টা করে যাচ্ছি। চিহ্নিত সন্ত্রাসীদের আটকানোর চেষ্টাও চলমান রয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print