ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বাবুল আক্তারকে ফের জিজ্ঞাসাবাদ করবে সিআইডি

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামে চাঞ্চল্যকর মাহমুদা খানম মিতু হত্যাকাণ্ডে তার স্বামী ও আলোচিত সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে আবারো জিজ্ঞাসাবাদ করা হবে। শীঘ্রই তাকে চট্টগ্রামে ডাকা হবে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা  ও গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর) মো. কামারুজ্জামান।

আজ মঙ্গলবার বিকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)র সদর দপ্তরে নিজ কার্যালয়ে এ কথা জানান তদন্ত কর্মকর্তা।

.

মো. কামারুজ্জামান সাংবাদিকদের বলেন, মিতু হত্যাকাণ্ড নিয়ে বাবুল আক্তার সম্পর্কে সম্প্রতি মিতুর মা বাবা এবং ছোট বোন যে বক্তব্য আমাদের কাছে দিয়েছে তা যাচাই বাছাইয়ের জন্য আমরা আবারও বাবুল আক্তরের মুখোমুখি হবে। এবং এসব কথা কতটুক সত্য তা জানার জন্য তাকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন রয়েছে।  শীঘ্রই আমার বাবুলকে আবার চট্টগ্রামে ডাকবো।

তবে কখন বাবুল আক্তারকে চট্টগ্রামে ডাকা হবে তা নির্দিষ্ট করে বলেন নি তদন্ত কর্মকর্তা কামারুজ্জামান।

গত বছরের ১৫ ডিসেম্বর বাবুল আক্তারও সিএমপিতে এসে তদন্তকারী কর্মকর্তার সঙ্গে দেখা করেন। স্ত্রী খুনের মামলার বাদি হিসেবে ওইদিন বাবুল আক্তার সিএমপিতে তদন্তকারী কর্মকর্তা কামরুজ্জামানের কার্যালয়ে হাজির হয়ে তার সঙ্গে কথা বলেন।

এরপর গত ২৬ জানুয়ারী চট্টগ্রামে এসে তদন্ত কর্মকর্তার কাছে স্বাক্ষ্য দেন মিতুর বাবা প্রাক্তন পুলিশ কর্মকর্তা মোশাররফ হোসেন এবং মিতুর মা শাহেদা বেগম।

এদিকে গত ২৬ ফেব্রুয়ারী তদন্ত কর্মকর্তা কামারুজ্জামান রাজধানীর রামপুরার সাবেক পুলিশ কর্মকর্তা মোশাররফের বাসায় গেলে সেখানে মিতুর মা সাহেদা মোশাররফ বলেন মিতু খুনের ৫-৭ দিন আগে থেকে তার স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের আচরণে দৃশ্যমান পরিবর্তন হয়েছিল।  এতে বাবুলকে নিয়ে সন্দেহের স্ত্রী মিতুর মনে সন্দেহ সৃষ্টি হয়েছিল। মিতু বিষয়টি তার মা জানিয়েছিলেন। মিতু আমাকে বলছিল যে, মা আমার সন্দেহ লাগছে, হঠাৎ করে বাবুলের আচরণ পরিবর্তন হয়ে গেল কেন।  তার মোটিভটা ভাল লাগছে না।

মিতুর বোন নিনজা বলেছে তদন্ত কর্মকর্তাকে বলেছে বাবুল আক্তারের বোন লাবণী মিতুকে জানিয়েছিলো যে, বাবলু আক্তার বর্ণিকে বিয়ে করবে। এতে তার (মিতুর) কোনো আপত্তি আছে কিনা। ‘মিতু একথা শোনার পর ফোনে তার মা ও বোনের সাথে খুব কান্নাকাটি করেছিলো। যা মিতুর মা পরে তাকে বলেছে। মিতুর মা তখন মিতুকে বাবুল আক্তারের বোনের সাথে কথা বলতে নিষেধ করে। ’

এসব কথা সংবাদপত্রে প্রকাশিত হলে বাবুল আক্তার এ নিয়ে মুখ খুলেন। গতকাল তিনি তার ফেসবুুক স্ট্যাটার্সে শশুর শাশুড়িসহ শশুর পরিবারের সাথে তার বিরোধ নিয়ে নাতিদীর্ঘ বক্তব্যে বিভিন্ন অজানা তথ্য তুলে ধরেন। তার এ বক্তব্য সোস্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা সমালোচনার ঝড় উঠেছে।

 

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print