ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম নির্বাচনি জনসভায় বক্তব্য রাখছেন তারেক রহমান

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

উন্নয়নের নামে দেশের সম্পদ লুট করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার দুপুরে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম নির্বাচনী জনসভায়েএ কথা বলেন তিনি।

তারেক রহমান দুপুর সাড়ে ১২টার দিকে জনসভায় যোগ দেন। জনসভাকে ঘিরে দলের নেতাকর্মী ও বিভিন্ন প্রান্ত থেকে আসা জনতার ঢল নেমেছে মাদ্রাসা মাঠে।

বিএনপির চেয়ারম্যান হাস্যোজ্জ্বল মুখে হাত নেড়ে নেতা-কর্মীদের শুভেচ্ছার জবাব দেন। মঞ্চে তারেক রহমানের সঙ্গে তার সহধর্মিণী জুবাইদা রহমান এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও রয়েছেন।

এর আগে সকাল ১০টা ৫০ মিনিটে পবিত্র কোরআন তিলওয়াতের মধ্য দিয়ে এই আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

এর আগে সমাবেশ ঘিরে সকাল থেকেই সিলেটের বিভিন্ন এলাকা থেকে জনসভাস্থলে আসতে শুরু করেন নেতা–কর্মীরা। ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা হাতে নিয়ে সমাবেশে যোগ দেন তারা। অনেকে রাতে এসেই অবস্থান নেন। দূরের উপজেলাগুলো থেকে নেতাকর্মীরা একদিন আগেই চলে এসেছেন সিলেটে। আলিয়া মাদ্রাসা মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে।

সর্বশেষ

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের তোপের মুখে নৌ পরিবহন উপদেষ্টা

শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর মৃত্যু, নির্বাচন আপাতত বাতিল

আমিরে জামায়াতের এক্স অ্যাকাউন্ট হ্যাককারী বঙ্গভবনের কর্মকর্তা ছরওয়ার আটক

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে অচলাবস্থা চট্টগ্রাম বন্দরে,বড় ক্ষতির শংকা

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি কাইয়ুম, সম্পাদক সীরাত

বিএনপির হামলায় জামায়াত নেতা নিহত, যা বলল অন্তর্বর্তীকালীন সরকার

আগে একাত্তর সালের জন্য মাফ চান, তারপর ভোট চান: মির্জা ফখরুল

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print