ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সোমালিয়ায় দুর্ভিক্ষে দুদিনে শতাধিক মানুষের মৃত্যু

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

দক্ষিণ সোমালিয়ায় দুর্ভিক্ষে দুদিনে অন্তত ১১০ জন মানুষের মৃত্যু হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলে প্রচণ্ড খরার কারণে সৃষ্ট খাদ্যাভাব ও ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে এ প্রাণহানি হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে।

দেশটিতে খরায় এ বছর অন্তত ২৭ হাজার শিশু তীব্র অপুষ্টিতে আক্রান্ত হতে পারে বলে গত মাসেই (ফেব্রুয়ারি) জানিয়েছিল জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ।

জাতিসংঘ ধারণা করছে একটি পুরো মাত্রার দুর্ভিক্ষের আশঙ্কায় থাকা ‘হর্ণ অব আফ্রিকা’ অর্থাৎ আফ্রিকার শিং খ্যাত দেশটিতে ৫০ লাখ মানুষের সাহায্য প্রয়োজন।

দেশটির প্রধানমন্ত্রী হাসান আলী খায়ের শনিবার বলেছেন, দেশটিতে খাদ্যঘাটতি অনেক বেশি। তীব্র খরার কারণে খামারি ও তাদের পশুদের বেঁচে থাকা কঠিন হয়ে দাঁড়িয়েছে। তবে সরকার পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এর আগে ২০১১-২০১২ সালের দুর্ভিক্ষে সোমালিয়ায় অন্তত ২ লাখ ৬০ হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

সূত্র: এবিসি নিউজ, সিএনএন।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print