ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

র‌্যালী শেষে বাসায় ফিরে মৃত্যুর কোলে ঢলে পড়লেন হাফিজ জুট মিলের কর্মকর্তা

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:

পাট দিবস উপলক্ষে আয়োজিত র‌্যালী শেষ করে বাসায় গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন হাফিজ জুট মিলস লিমিটেডের ব্যবস্থাপক (উৎপাদন) মকবুল আলিম চৌধুরী (৫৮)।

আজ সোমবার দুপুরে পাট দিবসের র‌্যালীতে প্রথম সারিতেই ছিলেন তিনি। দুপুর ২ টার সময় মিল প্রাঙ্গণ থেকে র‌্যালী নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় মিল প্রাঙ্গনে এসে শেষ হয়। এরপর তিনি মিলের অভ্যান্তরে নিজের বাসায় গিয়েই  হৃদক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন।

হাফিজ জুট মিলস লিমিটেড শ্রম বিভাগীয় কর্মকর্তা সফিউল আলম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

জানাগেছে, মকবুল আলিম চৌধুরী ৫ বছর যাবত হাফিজ জুট মিলের ব্যবস্থাপক (উৎপাদন) কর্মরত ছিলেন। তিনি ফেনী পৌরসভার, সোনাপুরের জামাল উদ্দিন মজুমদার বাড়ির মুকবুল আহমেদ মজুমদারের পুত্র।

.

তারা মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হাফিজ জুট মিলের উপ-মহাব্যবস্থাপক শাহজাহান, ব্যবস্হাপনা (প্রশাসন) আলাউদ্দিন পাটওয়ারী, শ্রম বিভাগীয় কর্মকর্তা সফিউল আলম, সিবিএ সভাপতি নুর মোহাম্মদ মিলন, সাধারণ সম্পাদক দিদারুল আলম চৌধুরী। তারা মরহুমের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করেন।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print