ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রাম আদালতে আত্মসমর্পণের পর বিমান কর্মচারি কারাগারে

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামে স্বর্ণ চোরাচালানে সহযোগিতার অভিযোগে দায়ের হওয়া মামলায় আত্মসমর্পণের পর একেএম নূরউদ্দিন নামে বাংলাদেশ বিমানের এক কর্মচারিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তিনি চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরে কর্মরত বিমানের ট্রাফিক হেল্পার ।

আজ বুধবার (০৮ মার্চ) চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহে নূর এই আদেশ দিয়েছেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি অ্যাডভোকেট কাজী ছানোয়ার আহমেদ লাবলু বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল মঙ্গলবার একই মামলায় আত্মসমর্পনের পর আনিসুর রহমান নামে এক সহকারী কাস্টমস কমিশনারকে জেলহাজতে পাঠিয়েছে আদালত ।

২০১৪ সালের ৩১ ডিসেম্বর দুদকের চট্টগ্রাম বিভাগীয় সহকারী পরিচালক রহমত উল্লাহ বাদি হয়ে ৩ জনের বিরুদ্ধে পতেঙ্গা থানায় স্বর্ণ চোরাচালানের একটি মামলা দায়ের করেন।

দুই বছর তদন্তের পর চলতি বছরের ২ জানুয়ারি তদন্তকারী কর্মকর্তা দুদকের চট্টগ্রাম বিভাগীয় সহকারী পরিচালক এইচ এম আক্তারুজ্জামান আদালতে মামলার অভিযোগপত্র জমা করেন। এতে ৭ জনকে আসামি করা হয়।

আসামিরা হলেন, কাস্টমসের এআরও আনিসুর রহমান, সিভিল এভিয়েশনের কর্মচারী মোমেন মকসুদ, আনসারের এপিসি ইলিয়াস, আনসার সদস্য মাহফুজার ও শাহিন, বিমানের ট্রাফিক হেল্পার নুরুদ্দিন এবং লাগেজের মালিক আলাউদ্দিন।

২০১৩ সালের ১ নভেম্বর চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর লাগেজ তল্লাশি করে ২৫টি স্বর্ণের বার উদ্ধার করে কাস্টমস কর্তৃপক্ষ। মধ্যপ্রাচ্যের দোহা থেকে দুবাই হয়ে আসা এয়ার এরাবিয়ার ফ্লাইটের এক যাত্রী লাগেজটি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে এসেছিলেন।

এসময় বিমানবন্দরে কাস্টমসের এআরও আনিসুর রহমান এবং মোমেন মকসুদ বিমানবন্দরের সিভিল এভিয়েশন বিভাগের ব্যবস্থাপকের ব্যক্তিগত সহকারী (পিএ) হিসেবে কর্মরত ছিলেন। মোমেন মকসুদের বিরুদ্ধে ওই লাগেজের মালিককে গ্রেফতার এড়িয়ে নিরাপদে বিমানবন্দর পার করে দেবার অভিযোগ উঠেছিল। এর ভিত্তিতে অনুসন্ধানে নামে দুদক।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print