ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

গাজীপুরে র‌্যাব সদস্যের স্ত্রী হত্যার দায়ে দুইজনের ফাঁসি

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

গাজীপুর জেলা প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গীতে র‌্যাব সদস্যের স্ত্রী হত্যার দায়ে দুইজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। ৮ মার্চ বুধবার দুপুরে গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক ওই রায় দেন। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন পটুয়াখালী সদর উপজেলার সিকেওয়া বুনিয়া এলাকার মোঃ আবুল বাশার হাওলাদার (৩৩) এবং একই উপজেলার তিওকাটা এলাকার হারুন ঘরামী ওরফে বাবুল (৪৬)। রায় ঘোষণার সময় আবুল বাশার আদালতে উপস্থিত থাকলেও অন্য আসামিরা পলাতক।

গাজীপুর আদালতের পরিদর্শক মোঃ রবিউল ইসলাম জানান, শেখ ওমর আলী বিজিবির নায়েক পদে কর্মরত ছিলেন। পরে তিনি প্রেষণে র‌্যাব-৪-এ সাভারের নবীনগরের ক্যাম্পে যোগ দেন। এখানে কর্মরত থাকার সময় ২০১৪ সালের ৮ নভেম্বর দুপুরে খবর পান টঙ্গীর বড়দেওড়া খাঁপাড়া রোড এলাকার বাসায় তার স্ত্রী সালমা সুলতানা সাথী দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুন হন।

পরে ওই দিনই সালমার স্বামী শেখ ওমর আলী বাদী হয়ে অজ্ঞাতনামা দুইজনকে আসামি করে টঙ্গী থানায় মামলা করেন। পরবর্তী সময়ে মামলার তদন্ত কর্মকর্তা এএসপি মোঃ সামসুল হক ওই মামলায় মোঃ আবদুল বাশার হাওলাদার, মোঃ হারুন ঘরামী ওরফে বাবুল, মোঃ সোনা মিয়া, রাজীব মোল্লা ও পনু মিয়ার বিরুদ্ধে ২০১৫ সালের ১৫ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে দুপুরে আবুল বাশার ও বাবুলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের ফাঁসির রায় ও অর্থদ- দেয় আদালত। অন্যদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেয়া হয়।

মামলাটি পরিচালনা করেন রাষ্ট্রপক্ষে পিপি মোঃ হারিছ উদ্দিন আহম্মদ এবং আসামিপক্ষে মোঃ আসলাম সিকদার।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print