ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে আইনজীবীর স্ত্রীকে গাড়ী চাপা দিয়ে হত্যার অভিযোগে মামলা দায়ের

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় স্ত্রী মারা যাওয়ার ৪ মাস পর এক আইনজীবি হত্যার অভিযোগে বাস চালক ও মালিকের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন।

বৃহস্পতিবার (৯ মার্চ) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এর ৫ম আদালতের মামলাটি দায়ের করেন চট্টগ্রাম জেলা জজ আদালতের আইনজীবি কামাল আহমেদ।

বিচারক মো. ইমরান খান  অভিযোগ আমলে নিয়ে বাকলিয়া থানার ওসিকে মামলাটি এফ.আই আর হিসেবে অন্তরভূক্ত করার নির্দেশ দিয়েছেন।

বাদী চট্টগ্রাম জেলা জজ আদালতের আইনজীবী কামাল আহমদ রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে মামলা দায়েরের বিষয়টি অভিহিত করেন।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত বছরের ১০ নভেম্বর এড. কামাল আহমদের স্ত্রী চরলক্ষ্য প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা তানজিনা কামাল বিদ্যালয় ছুটি শেষে দুপুরে মাহেন্দ্র গাড়ীতে করে চট্টগ্রামের বাসায় আসার পথে শাহ আমানত সেতুর উত্তর পার্শ্বে দুর্ঘটনার শিকার হয়। ঐ সময় প্রিয়া এন্টারপ্রাইজ নামীয় গাড়ীর চালক বেপরোয়াভাবে গাড়ী চালিয়ে তাদের মাহেন্দ্রাকে ধাক্কা দিলে মাহেন্দ্রার আরোহী তানজিনা কামাল, আবদুর রহিম, মো. জসিম, মো. তৌফিক, মো. সেলিম, লিটন, মোশারফ, মো. সাইফুল, জহিরুল ইসলাম চিটকে পড়ে আহত হয়। তানজিনা কামালসহ ২ জন ঘটনাস্থলে মারা যায়। তিনি আরও বলেন, দুর্ঘটনায় কবলিত গাড়ীটির কোন কাগজপত্র সঠিক না থাকায় অদ্যাবধি গাড়ীর মালিক গাড়ীটি জিম্মায় নিতেও আসেন নি।

বর্তমানে প্রিয়া এন্টারপ্রাইজ (চট্ট-মেট্রো-চ-০৭০২) গাড়ীটি বাকলিয়া থানায় জব্দ রয়েছে। থানা কর্তৃপক্ষ গাড়ীর চালক ও মালিকের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেয়ায় অবশেষে তিনি গাড়ীর চালক ও মালিককে আসামী করে দন্ডবিধির ৩০৪ (খ)/৩৩৮(ক)/১০৯ ধারায় মামলা দায়ের করেন।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print