ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে জঙ্গি সন্দেহে ১৭ জন আটক

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জঙ্গি তৎপরতার সাথে জড়িত থাকা সন্দেহে ১৭ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হিজবুত তাহরীর ও আল হাদিসের অনুসারি বলে জানিয়েছে অভিযানকারী সিএমপির ডবলমুরিং থানা পুলিশ। এসময় তাদের হেফাজত থেকে বিভিন্ন ইসলামী বই লিফলেট উদ্ধার করা হয়েছে বলেও জানায় পুলিশ।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মহিউদ্দিন সেলিম আজ রবিবার সকালে জঙ্গি আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার  ভোর থেকে রবিবার ভোর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
ওসি মহিউদ্দিন সেলিম আরো  জানান, গতকাল (১১ মার্চ) শনিবার ভোরে ঈদগাহ কাঁচা রাস্তার মাথায় একটি বাসা থেকে তিনজনকে আটক করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রবিবার ভোর পর্যন্ত আরো ১৪জনকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে নগরীতে বড় ধরণের নাশকতার উদ্দ্যেশে তারা অবস্থান নিয়েছিল।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print