ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

মাদকাসক্ত ছেলের হাতে মাসহ দুইজন খুন

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

টাঙ্গাইলের মধুপুরে মাদকাসক্ত ছেলের হাতে মাসহ দুইজন খুন হয়েছে। নিহতরা হলেন-মধুপুর উপজেলার আউশনারা ইউনিয়নের হলুদিয়া কইয়া এলাকার মোহাম্মদ আলীর স্ত্রী মিনারা বেগম ও প্রতিবেশী হাবেজ আলীর ছেলে আকবর হোসেন (৫০)।

এ ঘটনায় ঘাতক পুত্র মিরাজ হোসেনকে (২৫) আটক করেছে পুলিশ।

আজ সোমবার (১৩ মার্চ) সকালে আউশনারা ইউনিয়নের হলুদিয়া কইয়া গ্রামে এ ঘটনা ঘটে।

টাঙ্গাইলের পুলিশ সুপার (এসপি) মাহবুব আলম জানান, মধুপুর উপজেলার আউশনারা ইউনিয়নের হলুদিয়া কইয়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে মিরাজ হোসেন (২৫) দীর্ঘদিন ধরেই মাদকাসক্ত।

আজ (সোমবার) সকালে মাদকসেবনের জন্য মিরাজ তার মা মিনারা বেগমের কাছে টাকা চায়। কিন্তু টাকা দিতে অস্বীকার করলে রাগান্বিত হয়ে মিরাজ তার মা মিনারা বেগমকে দেশীয় অস্ত্র দিয়ে কোপাতে থাকে। মিনারা বেগমের চিৎকার শুনে প্রতিবেশী আকবর হোসেন এগিয়ে এসে বাধা দেওয়ার চেষ্টা করেন। এ সময় তাকেও মিরাজ এলোপাথাড়ি কোপাতে থাকে। এতে ঘটনাস্থলেই তারা মারা যান।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print