ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সীতাকুণ্ডে তেলের ভাউচার বিস্ফোরণে নিহত ১, আহত ১

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

বিস্ফোরণের তেলের ভাউচারটি উদ্ধার করে পুলিশ নিয়ে যাচ্ছে।

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের সীতাকুণ্ডের ছলিমপুর এলাকায় তেলের ভাউচারের টাঙ্কি বিস্ফোরণ হয়ে একজন নিহত ও অপর একজন আহত হয়েছে।

অাজ সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে দক্ষিণ ছলিমপুরস্থ প্রয়াত এমপি আবুল কাসেম মাষ্টারের বাড়ির সামনে একটি ওয়ার্কশপে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত যুবকের নাম শাহীন (২১) তিনি কুমিল্লার লাঙ্গল কোট থানার জনৈক শাহজালালের ছেলে এবং মেসার্স আলম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস নামে একটি ওয়ার্কশপের কর্মচারী। এসময় গুরুতর আহত হয়েছেন ওয়ার্কশপটির অন্য কর্মচারী মাহবুব (২৩)। আহত যুবককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত যুবক শাহীন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম এ ঘটনা নিশ্চিত করেছেন। তিনি জানান সীতাকুণ্ডে তেলের ভাউটারের টাঙ্কি বিস্ফোরণ আহত ২ জনকে হাসপাতালে আনার পর একজনের মৃত্যু হয়েছে। অপর জনের অাবস্থাও আশঙ্কাজনক।

প্রত্যক্ষ্যদর্শী নাছির উদ্দিন জানান, বিকাল সাড়ে ৪ টার দিকে  মেসার্স আলম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের দুই মিস্ত্রী খালি অকটেনের ভাউচারের টাঙ্কির উপর বসে কাজ ওয়াল্ডিং করার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্হলে একজন নিহত হয় এবং অপর একজন আহত হয়।

এদিকে বিস্ফোরিত তেলের বাউচারটি উদ্ধার করলেও নিহত ও আহত ব্যাপারে কিছু জানেন না বলে জানান ফৌজদারহাট পুলিশ ফাড়িঁর ইনচার্জ নজরুল ।

জানাগেছে স্থানীয় প্রভাবশালী একটি মহল ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করছে। তাদের কারণে সীতাকুণ্ড পুলিশ ঘটনার ব্যাপারে মুখ খুলছে না।

 

 

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print