ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

পতেঙ্গায় ৪র্থ শ্রেণীর ছাত্রী তিন্নির আত্মহত্যা

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানার উত্তর পতেঙ্গার কাঠগড় এলাকায় নিজ ঘরে সিলিং ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছে সুরাইয়া আক্তার তিন্নি (১৪) নামের এক  কিশোরী। মঙ্গলবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটেছে। পুলিশ রাতে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাসেম ঘটনার সত্যতা নিশ্চিত করলেও বিস্তারিত কিছু জানাতে পারেন নি।

তবে এলাকার একাধিক সুত্রে জানাগেছে, কাঠগড় এলাকায় মাবুদ সওদাগরের একটি ভাড়া ঘরে বাসবাসকারী কামরুজ্জামানের কিশোরী কন্যা সুরাইয়া আক্তার তিন্নি (১৪) পতেঙ্গা বোর্ড সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর ছাত্রী ছিল। বিকালে স্কুল থেকে বাসায় ফিরে নিজ কক্ষের দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেন।

পরিবারের লোকজনের ধারণা হয়তো নিজ কক্ষের দরজা বন্ধ করে তিন্নি ঘুমাচ্ছে। কিন্তু সন্ধ্যা গড়িয়ে রাত হলেও তিন্নির সাড়াশব্দ না পেয়ে জানালা দিয়ে দেখে তিন্নির লাশ ঝুলছে। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

তিন্নির বাবা কামরুজ্জামান বলেন, ঘরের কারো তিন্নি কোন ঝগড়া হয়নি। বিকালে স্কুল থেকে ফেরার পর তার মন খারাপ ছিল। কি কারণে মেয়ে এমন কাজ করলো বুঝতে পারছিনা।

 

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print