ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ভুয়া পরিচয়পত্র দিয়ে বাড়ী ভাড়া নিয়েছিল জঙ্গিরা

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার পৌর এলাকার আমিরাবাদের সাধন কুটিরে ভুয়া জাতীয় পরিচয়পত্র দিয়ে ভাড়া নিয়েছিল বলে জানিয়েছে পুলিশ। তবে বাড়ির মালিকের বিচক্ষতার কারণে এ জঙ্গি আস্তানায় অভিযান চালানো সম্ভব হয়েছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল মাসুদ বলে, বাড়ী মালিক ও আটক জঙ্গিদের তথ্যমতে জঙ্গিরা ভুয়া পরিচয় পত্র দেখিয়ে চলতি মাসেই বাড়ী নীচ তলা ভাড়া নিয়েছিল। বুধবার আমিরাবাদের সাধন কুটির থেকে দুই জঙ্গিকে আটকের পর এসব তথ্য পাওয়া গেছে বলে জানান তিনি। আটক জঙ্গিরা তাদের নাম পরিচয় দেয়নি। তবে আইডি কার্ডে নাম রয়েছে জসিম।

এই সেই সাধন কুটির।

স্থানীয়রা জানায়, সাধন কুটির এর মালিক সুভাষ নামে এক ব্যক্তি। চলতি মাসের শুরুতেই নিচতলার বাসা ভাড়া নেন জঙ্গিরা। মঙ্গলবার রাতে ভাড়াটিয়া তথ্য ফরম পূরণের জন্য তাদের কাছে জাতীয় পরিচয়পত্র চাইলে তাদের আচরণ সন্দেহজনক হয়।

বুধবার দুপুরে সকালে ফের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি চাইলে তারা একটি ভুয়া কাগজ দেয়। বিষয়টি সন্দেহজনক হলে তারা স্থানীয় একটি আইটির দোকানে গিয়ে দেখতে পান দেওয়া পরিচয়পত্রটি ভুয়া। পরে স্থানীয়রাসহ বাড়ির মালিক পুলিশে খবর দেয়।

সাধন কুটিরের সে বাসার অবস্থা। জঙ্গির স্ত্রী’র কোমরে বাধা বোমা বিস্ফোরণ ঘটনা হয় এ রুমে।

পরে এলাবাসীকে নিয়ে বাড়ির মালিক সুভাষ এবং তার স্ত্রী তাদের বাসায় আটক করছে। এসময় আটক জঙ্গির স্ত্রী এসময় কোমরে বেল্ট দিয়ে বাধা বোমা বিস্ফোরণের চেষ্টা চালায় বলে জানান বাড়ির মালিক।

উল্লেখ্য, বুধবার দুপুরে থেকে সীতাকুন্ডের দু’টি বাড়ীতে অভিযান চালায় পুলিশ। এসময় বাড়ীতে থাকা জঙ্গিদের গ্রেনেড হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়। এই রিপোর্ট লেখা পর্যন্ত রাতে অভিযান স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে ফের অভিযান শুরু করা হবে। জঙ্গি আস্তানা থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ বিষ্ফোরক দ্রব্য ও গ্রেনেড।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print