ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

এবার ঝিনাইদহে পুরোহিতকে জবাই করে হত্যা

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

1441365632_35957_1এবার ঝিনাইদহের নলডাঙা মন্দিরের পুরোহিত’কে জবাই করে হত্যা। ঝিনাইদহ সদর উপজেলার মহিষাডাঙা এলাকার আনন্দ গোপাল গাঙ্গুলি (৬৫) নামে এক পুরোহিতকে গলাকেটে হত্যা করা হয়েছে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

সকালে পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলী (৬৫) পুজো দিতে মন্দিরে যাওয়ার সময় পথে দূর্বৃত্বরা জবাই করে হত্যা নিশ্চিত করে পালিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলি সকালে পুজো দিতে বের হয়ে মহিষাডাঙার ভাগাড় নামক এলাকায় পৌঁছোলে মোটরসাইকেল যোগে অাসা দূর্বৃত্বরা প্রথমে বাঁশ দিয়ে তাঁকে আঘাত করলে  তিনি বিলের মাঝে পড়ে যান আনন্দ গোপাল গাঙ্গলি (৬৫), পরে দূর্বৃত্বরা তার গলা কেটে জবাই করে, এবং মৃত্যু নিশ্চিত হলে মোটর সাইকেল যোগে পালিয়ে যায়।

এলাকাবাসী জানান, পুরোহিত আনন্দ গোপল গাঙ্গুলি বাড়ি বাড়ি গিয়ে পূজা দিতেন, আজ সকালে ঝিনাইদহের কালিগঞ্জ ইউনিয়নে নলডাঙ্গা হিন্দু মন্দিরে পূজা দিতে যাওয়ার সময় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।

sp office picআজবাহার জানান, অন্যান্য দিনের মতো আজ সকালে নলডাঙ্গা এলাকার সিদ্ধেশ্বরী মন্দিরে পূজা দেওয়ার জন্য যাচ্ছিলেন। পথে মহিষাডাঙ্গা ভাগাড় এলাকায় মোটরসাইকেলে তিন দুর্বৃত্ত তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে।

পুলিশের এ কর্মকর্তা জানান, নিহত ব্যক্তি নির্দিষ্ট কোনো মন্দিরের পুরোহিত ছিলেন না। গ্রাম্য পুরোহিত হিসেবে সবার কাছে পরিচিত ছিলেন তিনি। তিনি জানান, এ ঘটনার সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে প্রাথমিকভাবে পুলিশ কিছুই বলতে পারেনি। তবে খুনের মোটিভ দেখে মনে হচ্ছে জঙ্গি সংশ্লিষ্টতা থাকতে পারে। এলাকাটি ঘিরে রেখেছেন পুলিশ সদস্যরা।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print