ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ৩৫

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

যশোর জেলার সাতমাইল এলাকার বারীনগর বাজারে একটি যাত্রীবাহী বাস উল্টে পাঁচ যাত্রী নিহত হয়েছেন। একই সঙ্গে আরও ৩৫ জন যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার দুপুরে (৯ মে) যশোর-ঝিনাইদহ সড়কের বারীনগর বাজারে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে যাত্রীবাহী বাসটি কুষ্টিয়া থেকে খুলনার দিকে যাচ্ছিল। যশোর-ঝিনাইদহ সড়কের বারীনগর বাজারের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে বাসটি ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতদের কারোরই পরিচয় জানা যায়নি।

যশোর ফায়ার ব্রিগেডের স্টেশন লিডার হাফিজুর রহমান জানান, মরদেহগুলো জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার কল্লোল কুমার সাহা বলেন, ‘দুর্ঘটনায় আহত কমপক্ষে ৩৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের হাত-পা-মুখমণ্ডলে আঘাত লেগেছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক। এ মুহূর্তে এর চেয়ে বেশি কিছু বলা যাচ্ছে না।’

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print