ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

পাহাড়তলী অলংকার এলাকায় চসিকের উচ্ছেদ অভিযান

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানার অলংকার মোড় এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মহাসড়কের উভয় পাশে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

আজ মঙ্গলবার সকাল থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজীদা শরমিন এর নেতৃত্বে এ অভিযান চলে।

চসিকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- অভিযানকালে নগরীর পাহাড়তলী থানাধীন অলংকার মোড় সংলগ্ন ডিটি রোডের বন্দগাঁও ফিলিং ষ্টেশন থেকে নোয়াপাড়ার গলির মুখ পর্যন্ত সিটি কর্পোরেশনের রাস্তা, ফুটপাত ও পার্শ্ববর্তী খালের উপর অবৈধভাবে নির্মিত স্ল্যাব, দোকান ও দোকানের শেড সহ বিভিন্ন ধরনের ২ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

অভিযানকালে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. জহুরুল আলম জসিম, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর আবিদা আজাদ, সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগ সমূহের কর্মকর্তা,কর্মচারীগণ, পাহাড়াতলী থানা ও সিএমপি পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print