ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

যশোরে নৈশপ্রহরী হত্যাকারীদের শাস্তির দাবিতে বোয়ালখালীতে মানববন্ধন

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

pic manob bo
যশোরে দপ্তরি কাম নৈশ প্রহরী সাগর দত্তের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বোয়ালখালিতে মানববন্ধন অনুষ্ঠিত।

বোয়ালখালি (চট্টগ্রাম) প্রতিনিধি:
দপ্তরি কাম নৈশ প্রহরী সাগর দত্তের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় অফিস সহায়ক কল্যাণ সমিতি চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখা।

সোমবার (১৩জুন) বিকেল সাড়ে ৫টায় বোয়ালখালী উপজেলা সদরের এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সাগর দত্ত আত্মহত্যা করেননি, তাকে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একই সাথে তার পরিবারের নিরাপত্তা ও আর্থিক সহায়তা দেওয়ার দাবি জানান নেতৃবৃন্দ।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের দক্ষিণ জেলার সভাপতি মো. শহিদুল আলম, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন, অর্থ সম্পাদক রুবেল চৌধুরী, বোয়ালখালী শাখার সভাপতি কাউছারুজ্জামান, সিনিয়র সহ-সভাপতি আবু তৈয়ব জুয়েল, সহ-সভাপতি জাহেদুল ইসলাম, সাধারণ সম্পাদক সালাউদ্দিন, মো. সুমন, আলমগীর, সাইফুল ইসলাম, মো. সোহেল, আবদুল্লাহ, মো. আসিফ, রাজু দাশসহ নেতৃবৃন্দ।

উল্লেখ্য গত ২১মে সকালে যশোর সদর উপজেলার বাজুয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিঁড়ির রেলিংয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় সাগর দত্তের লাশ উদ্ধার হয়।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print