ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

রামগড়ে পাহাড় ধসে দুই ভাই নিহত

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

খাগড়াছড়ির রামগড়ে পাহাড় ধসে দুই ভাই নিহত হয়েছে। আজ রবিবার ভোরে রামগড়ের পাতাছড়া ইউনিয়নের নাকাপার দুর্গম বুদংছড়া এলাকায় ঘুমন্তবস্থায় মাটির ঘরে পাহাড় ধসে পড়ে এ ঘটনা ঘটেছে। নিহতরা হলো-মো. মোস্তফার দুই ছেলে মো. নুরুন্নবী (১৪) ও মোঃ হোসেন (১০)। এঘটনায় আহত হয়েছে আরো ৩ জন।

এ ছাড়া রামগড়-খাগড়াছড়ি সড়কের বিভিন্ন অংশে পাহাড় ধসে পড়ে।

রামগড় উপজেলা নির্বাহী অফিসার আল-মামুন মিয়া এখবর নিশ্চিত করেছেন।তিনি জানান, টানা বর্ষণে পাশের পাহাড়ের একাংশ ধসে ঘরটির ওপর আছড়ে পড়ে। এতে শিশু দুটি মারা গেলেও ঘরের অপর কক্ষে থাকা পরিবারের অন্যান্যরা অক্ষত অবস্থায়  বেড়িয়ে আসতে সক্ষম হন। এলাকার লোকজন এসে রবিবার সকালে নিহতদের লাশ উদ্ধার করে।

ঘটনার পরপরই এলাকাবাসী ও যুব রেড ক্রিসেন্ট উদ্ধার তৎপরতায় অংশ নেয়।

ক্ষতিগ্রস্থ মো. মোস্তফা জানান,  সেহেরী খেয়ে ঘুমানোর কিছুক্ষণ পর পাহাড়টি ধসে পড়ে। তার দুই সন্তানের সাথে বাড়িটি একেবারেই মাটির সাথে মিশে যায়। এতে গরু, ছাগল, হাস-মুরগীসহ সবকিছু হারিয়ে আমি এখন নিঃশ্ব।

নির্বাহী অফিসার আল-মামুন মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print