ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

কুতুবদিয়ায় ১৯ টি অস্ত্র ও ৬২১ রাউন্ড গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

কক্সবাজার জেলার কুতুবদিয়া থেকে ১৯ টি অস্ত্র এবং ৬২১ রাউন্ড গুলিসহ মনুয়ারুল ইসলাম চৌধুরী মুকুল (৫২) নামের এক সন্ত্রাসীকেগ্রেফতার করেছে র‌্যাব-৭। আজ বৃহস্পতিবার ভোর রাতে কুতুবদিয়া থানাধীন কৈয়ারবিল এলাকা এ অভিযান চালায় র‌্যাব।

উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে-৬ টি এসবিবিএল, ১৩ টি ওয়ান শুটারগান এবং ৬২১ রাউন্ড গুলি।

গ্রেফতারকৃত মনুয়ারুল ইসলাম চৌধুরী মুকুল কুতুবদিয়া থানাধীন পরান সিকদার পাড়া গ্রামের মৃত ডা. জাবেদ আহমেদ চৌধুরীর ছেলে।

সন্ত্রাসী মনুয়ারুল ইসলাম চৌধুরী মুকুল।

র‌্যাব-৭ এর জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু সংখ্যক লোকজন সন্ত্রাসী কর্মকান্ডের উদ্দেশ্যে অবৈধ অস্ত্রসহ অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্ত্রাসী মুকুল কে গ্রেফতার করা হয়। এসময় তার দেখানো মতে বসত ঘর তল্লাশি চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

সন্ত্রাসী মনুয়ারুল ইসলাম চৌধুরী মুকুল এলাকায় ডাকাতি, লবন চাষীদের নিকট হতে চাঁদা আদায়, মাছের ঘের হতে চাঁদাবাজি ও বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম ও অস্ত্রের ব্যবসা পরিচালনা করে থাকে। এলাকার জনসাধারনের মনে আতংক সৃষ্টি করার জন্য এবং প্রভাব বিস্তারের লক্ষ্যে তারা সর্বদা অবৈধ অস্ত্র মজুদ রাখে। তার বিরুদ্ধে উদ্ধারকৃত অস্ত্র সংক্রান্তে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print