ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে আড়াই কোটি টাকা মূল্যের ইয়াবা’র চালান জব্দ

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

cgs-YABA
আনোয়ারা উপজেলা থেকে উদ্ধার করা হয়েছে ৪৮ হাজার পিস ইয়াবা।

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা থেকে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের ৪৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে আনোয়ারা উপজেলার দোভাষী বাজার এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করেছে কোস্টগার্ড।

কোস্ট গার্ড পূর্বজোনের সিজিএস তৌহিদ ও সিজি স্টেশন সাঙ্গু যৌথ অভিযানে এ বিশাল ইয়াবার চালান জব্দ করা হয়েছে বলে জানান কোস্টগার্ড পূর্বজোন।

কোস্টগার্ডের কর্মকর্তা এএইচএম শামীম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর আনুমানিক পাঁচটার দিকে সিজিএস তৌহিদের কমান্ডিং অফিসার লে. কমান্ডার এম ফরহাদ সরকারের নেতৃত্বে আনোয়ারা উপজেলার দোভাষী বাজার এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাগুলো জব্দ করা হয়।

অভিযান কালে কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান পাচারকারীরা। ফলে এর সাথে জড়িত কাউকে আটক করা যায়নি বলে জানান এএইচএম শামীম।

উদ্ধার করা ইয়াবাগুলোর আনুমানিক মূল্য ২ কোটি ৪০ লাখ টাকা বলে জানান কোস্টগার্ড।

ইয়াবাগুলো আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে। এবং মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশ।

সর্বশেষ

যাকাতের সুষম বন্টনের মাধ্যমে দারিদ্রতা দূর করা সম্ভব

বিভিন্ন মাজার জেয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু করেছেন আসলাম চৌধুরী

কাংঙ্খিত উন্নয়নের জন্য দাঁড়িপাল্লার বিকল্প নেই : মুহাম্মদ নজরুল ইসলাম

সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম নির্বাচনি জনসভায় বক্তব্য রাখছেন তারেক রহমান

রাঙ্গুনিয়ায় ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি বেলাল গ্রেপ্তার

মায়ের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে প্রার্থীতা প্রত্যাহার, অপপ্রচারের বিরুদ্ধে মুখ খুললেন মুফতি ইমরান

তারেক রহমানের জনসভা হবে গণমানুষের মিলনমেলা : আবু সুফিয়ান

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print