ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বাঁশখালীতে ওয়ান শুটারগানসহ ডাকাত গ্রেফতার

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা থেকে একাধিক মামলার পলাতক আসামী মোঃ রহমত উল্লাহ বাদশা (২৬) নামের এক দুর্ধর্ষ ডাকাতকে একটি দেশীয় তৈরী ওয়ান শুটারগানসহ গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার ভোর রাতে বাঁশখালী থানাধীন উত্তর জলদী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রহমত উল্লাহ বাদশা বাঁশখালী থানাধীন গন্ডামারা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মৃত গুরা মিয়ার ছেলে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে বাঁশখালী থানার ওসি মোঃ আলমগীর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একাধিক মামলার পলাতক আসামী বাদশা ডাকাত কে গ্রেফতার করা হয়। পরে তার দেখানো মতে মাটির নীচে একটি পুরাতন শপিং ব্যাগের ভিতরে কাগজে মোড়ানো অবস্থায় ১টি দেশীয় তৈরী সচল ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে বলেও জানান ওসি আলমগীর।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print