ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে ৬০ লাখ টাকার স্বর্ণের বার উদ্ধার, এক নারীসহ গ্রেফতার ৩

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানার মজ্জ্যার টেক এলাকা থেকে ৬০ লাখ টাকার মূল্যের দেড় কেজি স্বর্ণ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এ স্বর্ণ পাচারকালে এক নারীসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

তারা হলেন-ইয়াছমিন আক্তার (৩৭), মোহাম্মদ শফি (৬৩) ও রহমত উল্লাহ (৩৭)।তারা কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালংয়ের বাসিন্দা।

সিএমপি কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম স্বর্ণ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মূলত আমাদের কাছে তথ্য ছিল কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবা আসছে। উক্ত তথ্যের ভিক্তিতে পুলিশ মজ্জ্যার টেক এলাকায় যাত্রীবাহি একটি বাস থামিয়ে ইয়াবা তল্লাশী চালায়। এসময় সন্দেহভাজন ৩ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় ইয়াবা নয় তারা স্বর্ণ পাচার করছে এবং তাদের ৩ জনের পায়ূপথে স্বর্ণের বার রয়েছে। পরে বিশেষ কৌশলে তাদের শরীর থেকে ৩ করে ৯টি স্বর্ণের বার পাওয়া যায়।

এ ব্যপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print