ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সীতাকুণ্ডের ত্রিপুরা পল্লীতে টিকা কার্যক্রম উদ্ভোধন

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
সীতাকুণ্ডের সোনাইছড়ির বার আউলিয়াস্থ পাহাড়ে ত্রিপুরা পাড়ায় হাম রোগে আক্রান্তদের মাঝে টিকা কার্যক্রম উদ্ভোধন করা হয়েছে। আজ বুধবার (১৯ জুলাই) দুপুর একটার সময় এই টিকা কার্যক্রমের উদ্ভোধন করেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জেন্ট ডা. আজিজুর রহমান সিদ্দিকী।

এতে অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা পরিবার ও স্বাস্হ্য কর্মকর্তা ডা.নুরুল করিম রাশেদসহ ১২ জনের একটি মেডিকেল টিম। প্রথম দিনের কার্যক্রমের অংশ হিসেবে ৪ জন শিশুকে হামের টিকা দেওয়া হয়।

.

এছাড়া ত্রিপুরা বাসিন্দাদের জন্য সুপেয় পানির নিশ্চতায় ৩০ হাজার পানি বিশুদ্ধ করণ ট্যাবলেট এবং ১০ হাজার ওরস্যালাইন দেওয়া হয়।

সিভিল সার্জেন্ট আজিজুর রহমান সিদ্দিকী বলেন, আজ থেকে এই ত্রিপুরা পল্লীতে স্যাটেলাইট ক্লিনিকের মাধ্যমে শুরু হয়েছে চিকিৎসা কার্যক্রম। এটার ধারাবাহিকতা অব্যাহত থাকবে। শুধু হাম নয় মানুষের শরীলের যে ১০ টি অসুখের চিকিৎসা সরকারীভাবে দেওয়া হয় সব কটি চিকিৎসা দেওয়া হবে।

তিনি আরো বলেন, এই ত্রিপুরা এলাকায় যেকোন বয়সের মানুষের চিকিৎসা চলবে। যাদের হাম হয়নি বা যারা ইতিমধ্যে সুসহ্য হয়ে মেডিকেল থেকে বাড়ি ফিরেছে তারাও চিকিৎসা নিবে। শিশু থেকে বৃদ্ধ কেউ যেন চিকিৎসার বাহিরে না থাকে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print