ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

যে যত বেশি কোরআন পড়বে, সে তত বেশি পেট্রোল পাবে….

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

quraan_bg_522310986
পবিত্র কোরআন শরীফ।

পবিত্র রমজান উপলক্ষে অভিনব এক অফার চালু হয়েছে ইন্দোনেশিয়া সরকার। তারা পবিত্র কোরআন পড়ার বিনিময়ে মোটর সাইকেল মালিকদের বিনা পয়সায় জ্বালানি সরবরাহ করতে শুরু করেছে। সে দেশের জনগণ এই অফারটি লুফে নিয়েছে। এ কারণেই দেশটির পেট্রোল পাম্পগুলোতে এখন লম্বা লাইন লক্ষ্য করা যাচ্ছে।

দেশটির রাষ্ট্র নিয়ন্ত্রিত তেল ও গ্যাস কোম্পানি ‘পের্টামিনিয়া’ দেশের মোটর সাইকেলওয়ালাদের জন্য এই অফার চালু করেছে। এই রমজানে কোনো পেট্রোল পাম্পে বসে কেউ যদি কোরআন শরীফ পড়েন তবে তাকে বিনা পয়সায় পেট্রোল সরবরাহ করা হবে। যে যত অধ্যায় পড়বেন তাকে তত বেশি তেল বা গ্যাস দেয়া হবে। দেশের মুসলিম ধর্মাবলম্বীদেরকে উৎসাহিত করতেই এই অফার চালু করেছে ওই কোম্পানি। তাদের উদ্দেশ্য সফল হয়েছে। কেননা কোরআন পাঠের এই অফারটির বিজ্ঞাপণ দেয়ার সঙ্গে সঙ্গে এতে হামলে পড়েছে লোকজন। তারা পবিত্র গন্থটি পড়ার জন্য পেট্রোল পাম্পগুলোতে ছুটতে শুরু করেছে।

এই অফার বাস্তবায়িত করতে দেশের সব পেট্রোলপাম্প বা গ্যাস স্টেশনগুলোতে প্রার্থণাকক্ষ স্থাপন করা হয়েছে। যাতে করে অফার গ্রহণে আগ্রহীরা পেট্রোলপাম্পে বসেই কোরআন পড়তে পারেন।

এ ধরনের অফারের আওতায় রয়েছে রাজধানী জাকার্তায় মোট পাঁচটি গ্যাস স্টেশন। সেখানে কোনো ব্যক্তি এক অধ্যায় কোরআন পড়লেই তিনি তার গাড়ির জন্য দুই লিটার তেল ফ্রি পাবেন। এভাবে কয়েক অধ্যায় কোরআন পড়েই একজন একটি মোটর সাইকেলের অর্ধেক ট্যাঙ্কি ভরে তেল নিতে পারছেন। তবে কোরআন পাঠে আগ্রহীদের আগে একটি রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে হয়। এরপরই তারা পেট্রোল পাম্পের প্রার্থণা কক্ষে যাওয়ার সুযোগ পান। ঘরে প্রবেশের পর তাদের হাতে কোরআন  শরিফ তুলে দেয়া হয়। যে যত ইচ্ছা তত অধ্যায় পড়ে থাকেন। অনেকেই আশা করছেন পেট্রোল মুফতে নেয়ার এই অফার নিতে গিয়ে এই রমজানে তাদের কোরআন ন খতম দেয়া হয়ে যাবে। কেননা পের্টামিনার এই অফার গোটা রমজান জুড়েই চলবে।

প্রসঙ্গত, ইন্দোনেশিয়ার মোট জনসংখ্যা ২৫ কোটি। তাদের ৯০ ভাগই মুসলিম।

সর্বশেষ

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের তোপের মুখে নৌ পরিবহন উপদেষ্টা

শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর মৃত্যু, নির্বাচন আপাতত বাতিল

আমিরে জামায়াতের এক্স অ্যাকাউন্ট হ্যাককারী বঙ্গভবনের কর্মকর্তা ছরওয়ার আটক

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে অচলাবস্থা চট্টগ্রাম বন্দরে,বড় ক্ষতির শংকা

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি কাইয়ুম, সম্পাদক সীরাত

বিএনপির হামলায় জামায়াত নেতা নিহত, যা বলল অন্তর্বর্তীকালীন সরকার

আগে একাত্তর সালের জন্য মাফ চান, তারপর ভোট চান: মির্জা ফখরুল

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print