ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

নগরীতে গলায় ব্লেড চালিয়ে মানসিক প্রতিবন্ধী যুবকের আত্মহত্যা

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

নিহত শেখ জামাল।

চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানা এলাকায় নিজ বাসায় গলা কেটে আত্মহত্যা করেছেন মানসিক ভারসাম্যহীন এক যুবক। বুধবার রাতে ইপিজেড থানার সিমেন্ট ক্রসিং এলাকার (মরিয়ম টেইলার্স) এর পাশে ফয়েজ আহমদ ভিলা নামক বহুতল ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটেছে। নিহত যুবকের নাম শেখ জামাল (৩২)।

তিনি এলাকার মরহুম আব্দুস সবুরের ছেলে। নিহত শেখ জামাল ৪ বোন ২ ভায়ের মধ্যে তৃতীয়।

ইপিজেড থানার এস আই ইউনূছ খন্দকার এ খবর নিশ্চিত করেছেন।

নিহতের ভগ্নিপতি শাহাদাত হোসেন জানান, শেখ জামাল দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন। তিনি স্বাভাবিক প্রায় সময় ঘরের জিনিসপত্র ভাঙচুর করতো।

গতকাল রাত ১০টার দিকে তাকে ভাত খেতে ডাকলে সে খাবে না বলে নিজের রুমের দরজা বন্ধ করে অবস্থান করতে থাকে। এর প্রায় ১ ঘন্টা পর হঠাৎ তার চিৎকার শুনে রুমের দরজা ভেঙ্গে দেখতে পায় তার গলা কাটা এবং রক্তে ভেসে যাচ্ছে ফ্লোর। এসময় তার হাতে ব্লেড ছিল।

পরে তকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ইপিজেড থানার এস আই ইউনূছ খন্দকার পাঠক ডট নিউজকে জানান, রাতে খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। যুবকটি নিজেই তার গলায় ব্লেড দিয়ে কেটে আত্মহত্যা করেছে।

আমরা তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে নিয়েছি। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print