ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রবীণ আইনজীবিসহ ২ জন নিহত

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

নিহত প্রবীণ আইনজীবি রফিকুল ইসলাম।

চট্টগ্রাম মহানগরীতে সড়ক দুর্ঘটনায় প্রবীণ আইনজীবিসহ দুইজন নিহত হয়েছেন। আজ শুক্রবার (২৮ জুলাই) ভোরে নগরীর হালিশহর থানা এবং পাহাড়তলী থানা এলাকায় পৃথক দুর্ঘটনা দুটি ঘটেছে।

নিহতরা হলেন, অ্যাডভোকেট রফিকুল ইসলাম (৬৮) ও আইয়ুব আলী সুজন (২৭)।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম এ খবর নিশ্চিত করেছেন।

স্থানীয় সুত্রে জানাগেছে, হালিশহরের কে ব্লক এক নম্বর সড়কের চার নম্বর লেনের বাসিন্দা বৃদ্ধ অ্যাডভোকেট রফিকুল ইসলাম ভোরে মনিং ওর্য়াক বের হন। সকাল সোয়া ছয়টার দিকে তিনি বাসায় ফেরার পথে হালিশহর এলাকায় একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যান। পরে তাকে গুরুত্বর অবস্থায় চমেক হাসপাতালে নেয়া হলে সেখানে তিনি মারা যান। নিহত রফিকুল ইসলামের পিতার নাম মৃত আজম উল্লা।

এদিকে নগরীর পাহাড়তলী থানার সরাইপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় আইয়ুব আলী সুজন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ভোররাত সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানান চমেক পুলিশ ফাঁড়ির উপ সহকারী পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন। তিনি জানন, বৃহস্পতিবার দিবাগত রাতে পাহাড়তলী সরাইপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হন সুজন। তাকে হাসপাতালে আনার পর ভোর রাতে মারা যান।

নিহত সুজন সরাইপাড়া এলাকার আব্বাস উদ্দিনের ছেলে। তবে কি গাড়ি কিভাবে দুর্ঘটনা ঘটেছে তা বিস্তারিত জানাতে পারেনি পুলিশ।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print