ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

টেকনাফে ১৫ কোটি টাকার ইয়াবাসহ ৬ মিয়ানমার নাগরিক গ্রেফতার

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

কক্সকাজারের টেকনাফের সেন্টমার্টিনের অদূরে অভিযান চালিয়ে তিন লাখ পিস ইয়াবাসহ মিয়ানমারের ছয় নাগরিককে গ্রেফতার করেছে কোস্ট গার্ডের সদস্যরা। যা মূল্য ১৫ কোটি টাকা। এসময় একটি ট্রলার জব্দ করা হয়।

বৃহস্পতিবার ভোরে রাতে উপজেলার সেন্টমার্টিনের ছেড়া দ্বীপের পূর্বে এলাকা থেকে ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- মিয়ানমারের মংডু শহরের রহিম উল্লাহ (৫০), এনামুল হোসেন (১৬), নাজির আহমেদ (৬৫), মো. করিম (১৭), মো. রফিক (১৪) ও মো. ফারুক (১৫)।

চট্টগ্রাম কোস্ট গার্ড পূর্ব জোনের কর্মকর্তা লে. কমান্ডার ফখরুদ্দিন আহমেদ বলেন, বৃহস্পতিবার ভোররাতে টেকনাফ কোস্ট গার্ড স্টেশন কর্মান্ডার লে. এম জাফর ইমান সজীবের নেতৃত্বে কোস্ট গার্ডের একটি বিশেষ টিম সেন্টমার্টিনের ছেড়াদ্বীপের পূর্বে অভিযান চালিয়ে একটি ট্রলারসহ ছয় মিয়ানমার নাগরিককে আটক করা হয়। এসময় ট্রলারে তল্লাশি চালিয়ে ইঞ্জিনের বক্সের ভেতর থেকে একটি বস্তা থেকে তিন লাখ পিস ইয়াবা জব্দ করা হয়। যার দাম ১৫ কোটি টাকা।

তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে মাদক ও অবৈধ অনুপ্রবেশ দায়ে পৃথক মামলা দিয়ে থানায় সোর্পদ করার প্রস্তুতি চলছে। এছাড়া ইয়াবা রোধে নাফনদী ও সাগরে কোস্ট গার্ডের টহল জোরদার করা হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print