ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সীতাকুণ্ডে চালু হলো বিক্রেতা বিহীন “সততা স্টোর”

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে নৈতিক শিক্ষা অর্জন অভ্যাসে পরিণত করার লক্ষ্যে অন্যান্য জায়গার মতো সীতাকুণ্ডের বাশঁবাড়িয়া স্কুলে উদ্ভোধন করা হয়েছে সততা স্টোর নামে দোকান। এখানে বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্যাদি আছে কিন্তু কোন বিক্রেতা নাই।

স্কুলের শিক্ষার্থীরা যার যেটা প্রয়োজন সেটা কিনবে আর কেনা শেষে নির্দিষ্ট জায়গায় টাকা রেখে আসবে। ছোট ছোট শিক্ষার্থীদের কচি মন থেকেই সততার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যেই এই মহানুভবতার।

আজ সোমবার (৭ আগষ্ট) বাশঁবাড়িয়া স্কুলে বিক্রেতাবিহীন ব্যাতিক্রমী শপের উদ্বোধন করেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম ভুইয়া।

উপস্থিত ছিলেন ৬ নং বাশঁবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর, উপজেলা শিক্ষা অফিসার নুরুচ্ছপা, মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মামুন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার ওমর ফারুক।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার বলেন, তোমার যা প্রয়োজন নাই তা এখানে রেখে যাও; তোমার যা প্রয়োজন তা এখান থেকে নিয়ে যাও। মহানুভবতার দেওয়াল নামের সুন্দর একটি ইনোভেশন। যা শিক্ষার্থীরা তাদের কচি মন থেকেই অভ্যাস গড়ে তুলবে মহানুভবতার। শিশুদেরকে ভবিষ্যত জীবন সততার মধ্যেদিয়ে পরিচালিত করার জন্য এই সততা স্টোর অবদান রাখবে।

*কর্ণফুলীর ৩৪টি স্কুলে চালু হল বিক্রেতাহীন “সততা স্টোর”

 

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print