ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বাকলিয়ায় ছাদ থেকে লাফিয়ে পড়া সেই কিশোরীর মৃত্যু

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানা এলাকায় নিজ বাসার ছাদ থেকে লাফিয়ে পড়ে আহত সেই স্কুল ছাত্রী রুমা অবশেষে মারা গেলেন। রবিবার সকাল ৮টার দিকে রুমা আত্মহত্যা জন্য ৬তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হয়।

তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর বিকালে তার মৃত্যু হয় বলে পুলিশ জানায়। রুমা আক্তার (১৬) পূর্ব বাকলিয়া সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিলো।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জহিরুল ইসলাম জানান, সকাল ৮টার দিকে বাসার ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা করে রুমা আক্তার তাকে হাসপাতালে আনার পর বিকালে মারা যায়।

নিহত রুমার  পিতা দুলাল মিয়ার বরাত দিয়ে বাকলিয়া থানা পুলিশ জানায় বাকলিয়া এলাকার শিহাব পারভেজ নামে এক যুবকের সাথে রুমার প্রেমের সম্পর্ক  ছিল। গত বুধবার দুপুরে রুমাকে ‘কৌশলে’ বাসা থেকে সে ছেলের কাছে পালিয়ে যায়।  পরে আজ রবিবার সকালে রুমাকে ফেরত দিয়ে তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানালে সে অপমানিত হয়ে এই পথ বেছে নেয়।

রুমার পরিবারের বরাত দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক শীলব্রত বড়ুয়া জানান, প্রেম সংক্রান্ত বিষয়ে রাতে পরিবারের সাথে ঝগড়া করে সকালে আত্মহত্যার চেষ্টা করে রুমা।

 

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print