ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

পাহাড় ধসের ২মাস ৮দিন পর রাঙামাটি-চট্টগ্রাম সড়কে ভারী যানবাহন চলাচল শুরু

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

ভয়াবহ পাহাড় ধসের ৬৮দিন পর রাঙামাটি-চট্টগ্রাম সড়কে ভারী যান চলাচলের জন্যে উম্মুক্ত করে দেওয়া হয়েছে। সোমবার সকাল থেকে এ সড়কে ভারী যান চলাচল পুরোদমে চালু করা হয়।

রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের প্রৌকশলী মো. এমদাদ হোসেন জানান, রাঙামাটি চট্টগ্রাম সড়কে পাহাড় ধসের কারণে দীর্ঘ দিন ভারী যান চলাচল বন্ধ ছিলো। পরে একটি বেইল ব্রিজ নির্মাণ করা হয়েছে। আজ থেকে এই ব্রিজ দিয়ে ভারী যান চলাচল করতে পারবে। তিনি জানান, মেরামতকৃত এই ব্রীজ দিয়ে একটি করে গাড়ি আপাতত চলাচল করতে পারবে।

.

ভবিষ্যতের পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, রাস্তা বড় করতে হলে পাহাড় কাটতে হবে। সেক্ষেত্রে অনেক কাজ বাকি। আপাতত ভারী যান চালাচলের জন্য এই ব্যবস্থা। ৬৮ দিন বলা হলেও আমরা কিন্তু কাজ শুরু করি ঘটনার ২-৩ সপ্তাহ পর। তার ওপর মাঝে মাঝে লাগাতার বৃষ্টির জন্য কাজ করতে পারিনি।

প্রসঙ্গত, গত ১৩ জুন ভয়াভহ পাহাড় ধসে রাঙামাটি-চট্টগ্রাম রোডের শালবন এলাকা থেকে প্রায় দেড়শ মিটার রাস্তা ধসে গিয়ে রাঙামাটির সঙ্গে সারাদেশের যান চলাচল বন্ধ ছিল। এই ঘটনায় ১২০ জনের প্রাণহানীর ঘটনা ঘটে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print