ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সীতাকুণ্ডে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

নিহত বিএনপি কর্মী শরিয়ত উল্ল্যাহ শরীফ।

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ড শরিয়ত উল্ল্যাহ শরীফ (৩৩) নামে এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের অলিনগর এলাকায় তাকে কুপিয়ে আহত করার পর আজ রবিবার সকালে চিকিৎসাধীনবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে।

নিহত শরিয়ত উল্ল্যাহ শরীফ একই এলাকার আলী বাড়ির নুর হোসেনের পুত্র বলে জানাগেছে।

স্থানীয় সূত্রে জানাযায়, শরীফ রাত ১০টার দিকে ব্যক্তিগত কাজ শেষে পায়ে হেঁটে নিজ বাড়িতে ফিরছিলেন। এসময় তিনি ভবতোষ উকিলের বাড়ি অতিক্রমকালে ৮/১০জন দুবৃর্ত্ত তার গতিরোধ করে তাদের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারি কুপিয়ে জখম করেন। এক পর্যায়ে আহত অবস্থায় তার চিৎকারে এলাকার লোকজন ছুটে এলে দুবৃর্ত্তরা পালিয়ে যায়।

স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কিন্তু তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে তার মৃত্যু হয়।

নিহত শরীফের নিকট আত্মীয় দিদার জানান, চাঁদা নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা সাদ্দাম ও তার অনুসারীরা পরিকল্পিতভাবে  কুপিয়ে হত্যা করেছে। সে মৃত্যুর আগে সাদ্দামসহ হামলায় জড়িত সবার নাম আমাদের বলে গেছে। লাশের ময়নাতদন্ত শেষে আমরা জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহন করবো।

স্থানীয় মেম্বার মহিউদ্দিন মিয়াজী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,“ নিহত শরিয়ত উল্ল্যাহ’র সাথে বিএনপিপন্থী সাদ্দাম গ্রুপের চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তার জেরে রাতের আঁধারে সাদ্দাম গ্রুপের হামলায় নিহত হয়েছে সে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান জানান,“বাড়বকুণ্ডের অলিনগরে দুবৃর্ত্তর হামলায় এক বিএনপি কর্মী নিহতের খবর পেয়ে আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ফোর্স পাঠিয়েছি। তবে এ ব্যাপারে এখানো কেউ থানায় অভিযোগ করেননি। পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হলে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।”

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print