ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

কুমিল্লায় বাস খাদে পড়ে নিহত ৩

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

2015_06_21_03_48_54_uk5tW10kDeMmW2JMTR6THwUEISJe6u_original
ফাইল ছবি।

ঈদযাত্রায় সড়কে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ১০ জন। ঢাকা-চট্টগ্রামে মহাসড়কে কুমিল্লা সদরের আলেখাঁর চর বিশ্বরোডে হানিফ পরিবহনের ওই বাস খাদে পড়ে যায়।

বুধবার (৬ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ময়নামতি হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সালাম।

তিনি বলেছেন, চট্টগ্রাম থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস আলেখাঁর চর পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসটি রাস্তার পাশে খাদে পড়লে ঘটনাস্থলেই ৩ যাত্রী নিহত হয়।

তিনি আরও জানান, দুর্ঘটনায় ১০ জন আহত হয়েছে। তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ তিনজনের মরদেহ ও দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করেছে। নিহত একজন হলেন ওই বাসের সুপারভাইজার সোহাগ। অপর দুজনের পরিচয় পাওয়া যায়নি।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print