ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

কুমিল্লায় আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

140411_191
কুমিল্লা সদরের শুভপুর এলাকায় র‌্যারের অভিযানে অস্ত্রসহ আটক ৩ জন।

কুমিল্লায় দেশিয় আগ্নেয়াস্ত্র তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব। শনিবার সন্ধ্যা সাতটার দিকে র‌্যাব-১১-এর সদস্যরা ওই কারখানায় অভিযান শুরু করেন। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল আনোয়ার লতিফ খান।

র‌্যাব কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১-এর একটি দল কুমিল্লা সদরের শুভপুর এলাকায় একটি আগ্নেয়াস্ত্র তৈরি করার কারখানার সন্ধান পায়। পরে সেখানে অভিযান শুরু করে র‌্যাব।

শেষ খবর পাওয়া পর্যন্ত ওই কারখানা থেকে বেশ কয়েকটি অস্ত্র উদ্ধার ও এর সঙ্গে জড়িত অন্তত ৩ জনকে আটক করা হয়েছে। আটকৃতদের মধ্যে দু’জনের নাম রাজীব ও সাইফুল। অন্যজনের নামপরিচয় জানা যায়নি। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযান চলছে।

এদিকে, র‌্যাব-১১-এর কমান্ডিং অফিসার লেফট্যানেন্ট কর্নেল কামরুল হাসান বলেন, শুভপুরে একটি দোতলা ভবনের নিচতলায় আটককৃতরা অস্ত্র তৈরি করে ব্যবসায়ীদের কাছে বিক্রি করত।

সর্বশেষ

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

অ্যাপের মাধ্যমে কিনতে হবে জ্বালানি: উপদেষ্টা ডা. জাহেদ

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ: দীর্ঘ যানজট

সবার জন্য স্বাস্থ্য’ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা প্রকাশ সংসদে

মালয়েশিয়া থেকে জ্বালানি তেলবাহী দুটি জাহাজ আসছে চট্টগ্রামে

সংসদ সদস্যদের ঋণ ১১ হাজার ১১৭ কোটি, খেলাপি ৩ হাজার ৩৩০ কোটি

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print