ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে আনসারুল্লাহ বাংলা টিমের পাঁচ সদস্য ৩ দিনের রিমাণ্ডে

????????????????????????????????????

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

????????????????????????????????????
পতেঙ্গার কাঠগড় এলাকা থেকে জঙ্গি সন্দেহে গ্রেফতার হওয়া ৫ যুবক ৩ দিনের রিমাণ্ডে।

জঙ্গি তৎপরতার অভিযোগে চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গার থানার কাঠগড় এলাকা থেকে গ্রেফতারকৃত আনসারুল্লাহ বাংলা টিমের পাঁচ সদস্যকে ৩ দিনের রিমাণ্ডে নিয়েছে পুলিশ। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মহানগর হাকিম আব্দুল কাদের এর আদালতে রিমাণ্ড শুনানীকালে ৩ দিনের রিমাণ্ড মঞ্জুর করা হয়।

এর আগে চট্টগ্রাম গোয়েন্দা পুলিশ সোমবার সন্ধ্যায় গ্রেফতারকৃত ৫ জনকে আদালতে হাজির করে ১০ দিনের রিমা-ের আবেদন জানায়। আদালত আজ মঙ্গলবার রিমা- শুনানী দিন ধার্য করেছিলেন।

রিমান্ড নেয়া ৫ এবিটি সদস্য হলো, জামশেদুল আলম হৃদয় (২১), আতিকুল হাসান ইমন (২৬), আক্কাছ আলী নয়ন (২৩), মোহাম্মদ রুবেল (২৬) ও মহিউদ্দিন (১৮)।

সিএমপির সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী সাহাবুদ্দীন আহমেদ জানান, নগর গোয়েন্দা পুলিশ ৫ জঙ্গির ১০ দিন রিমাণ্ড চেয়ে আবেদন করেছিলেন। শুনানী শেষে আদালত ৩ দিনের রিমাণ্ড দিয়েছেন।

উল্লেখ্য, সোমবার দুপুরে মহানগরীর পতেঙ্গা কাটগড় মুসলিমাবাদ এলাকায় শেরে পতেঙ্গা নামে একটি বাড়িতে অভিযান চালিয়ে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য সন্দেহে পাঁচ সদস্যকে উল্লেখিত ৫ যুবককে আটক করে নগর গোয়েন্দা পুলিশ।

পুলিশ জানায়, এসময় তাদের কাছ থেকে ৭টি মোবাইল, ২টি ল্যাপটপ ও ১১টি ইসলামী এবং সাংগঠনিক বই উদ্ধার করা হয়।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print