ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

আইএস’কে সহযোগিতা করায় মার্কিন পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

American-Police-State-21
মার্কিন পুলিশ কর্মকতা। ফাইল ফটো

আর্ন্তজাতিক সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেটকে (আইএস) সহায়তার অভিযোগে বুধবার ওয়াশিংটন মেট্রোপলিটন এরিয়া ট্রানজিট অথরিটির ওই মার্কিন পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের পুলিশ বিভাগে এই প্রথম এ ধরনের ঘটনা ঘটলো।

মার্কিন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্র জানায়, ইতিমধ্যে তার বিরুদ্ধে অভিযোগও গঠন করা হয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইএ’র এক বছরেরও বেশি সময় ধরে চলা তদন্ত শেষে নিকোলাস ইয়ং নামের ওই পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তবে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হামলার কোনো হুমকি পাওয়া যায়নি বলে জানিয়েছে শহর কর্তৃপক্ষ। স্থানীয় সময় বুধবার বিকেলে ইয়ংকে আদালতে তোলা হবে। আইএসকে সমর্থনের অভিযোগে গ্রেপ্তার হওয়া তিনিই প্রথম কোনো পুলিশ কর্মকর্তা।

আইএস-বিরোধী যুদ্ধে সংগঠনটির প্রতি সহানুভূতিশীলদের গ্রেপ্তারে সমন্বিত চেষ্টা চালিয়ে যাচ্ছে মার্কিন জাস্টিস অ্যান্ড ল’ এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট। সম্প্রতি যুক্তরাষ্ট্র এবং ইউরোপে বেশ কয়েকটি ভয়ানক হামলা চালিয়েছে আইএস সমর্থক এবং স্বক্রিয় কর্মীরা।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print