ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

রাইজিং স্টার ক্লাবের ক্রিকেট জার্সি উন্মোচন

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: চট্টগ্রাম প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ উপলক্ষে ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন রাইজিং স্টার ক্লাবের ক্রিকেট জার্সি উন্মোচন করা হয়েছে। সম্প্রতি নগরীর একটি রেস্টুরেন্টে জার্সি উন্মোচন ও খেলোয়াড় পরিচিতি অনুষ্ঠিত হয়।

রাইজিং স্টার ক্রিকেট একাডেমির চেয়ারম্যান তরুণ ক্রীড়া সংগঠক তানভীর শাহরিয়ার রিমন ও রাইজিং স্টার ক্লাবের সাধারণ সম্পাদক বিশিষ্ট সংগঠক সিজেকেএস’র কাউন্সিলর মো. শাহজাহানকে সঙ্গে নিয়ে নতুন টিম জার্সি উন্মোচন করে।

এসময় রাইজিং স্টার জুনিয়র এর সভাপতি এবং সিজেকেএস’র কাউন্সিলর নোমান আল মাহমুদ, ক্রিকেট সম্পাদক ইমদাদুল ইসলাম চৌধুরী আব্বাস, সাধন চন্দ্র ওদব, ওমর আজম, এস এম শহীদুল্লাহ, মো. সাইফুল ইসলাম, ম্যানেজার স্বপন চৌধুরী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ক্লাবের ক্রিকেট কমিটির পক্ষ থেকে উইকেট কিপার ব্যাটসম্যান খায়রুল আরেফিন রাব্বীকে অধিনায়ক এবং মিডলঅর্ডার ব্যাটসম্যান সানাউল্লাহ সানিকে সহ অধিনায়ক ঘোষণা করা হয়।

এবারের রাইজিং স্টার ক্রিকেট এর মূল স্পন্সর হিসেবে সবরকম পৃষ্ঠপোষকতা দিচ্ছে দেশের অন্যতম সেরা এভিয়েশন প্রতিষ্ঠান রিজেন্ট এয়ার।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print