ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সীতাকুণ্ডে শ্যামলী পরিবহণ থেকে ইয়াবাসহ গ্রেফতার ২

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

জেলার সীতাকুণ্ডে দক্ষিন সোনাইছড়ি ঘোড়ামারা এলাকায় অভিযান চালিয়ে শ্যামলী পরিবহণের একটি বাস থেকে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ।

আজ মঙ্গলবার ভোর সোয়া ৬টার দিকে বার আউলিয়া হাইওয়ে থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে। এসময় ইয়াবা পাচারের অভিযোগে পুলিশ বাসযাত্রী শ্রী রঞ্জন সাহা (৪০) ও মোঃ আঃ আজিজ (২৬) নামে দুজনকে গ্রেফতার করেছে।

বার আউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান হাবীব পাঠক ডট নিউজকে জানান, গোপন খবরের ভিক্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঘোড়ামারা মৃত সোনামিয়া ড্রাইভার এর বাড়ীর সামনে ঢাকামূখী লেনে রাস্তার উপর চেক পোষ্ট বসিয়ে গাড়ি তল্লাশীকালে শ্যামলী পরিবহণের (এসি) বাস (ঢাকা মেট্রো ব-১২-০১৪১) থামিয়ে সন্দেহজনক দুই বাস যাত্রীকে আটকের পর তাদের হেফাজতে থাকা ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১২ লাখ টাকা।

এ ব্যাপারে সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করা হয়েছে বলে ওসি জানান।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print